ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জ্বালানি তেলের পরিমাপে কারচুপি: মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

রাজধানীর মহাখালী এলাকায় জ্বালানি তেলের পরিমাপে কারচুপির দায়ে তশোফা ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে পরিচালিত এক বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে ত্রুটিপূর্ণ চারটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, মহাখালীর শহীদ তাজউদ্দিন সরণিতে অবস্থিত ওই ফিলিং স্টেশনে বিএসটিআই-এর প্রতিনিধি দল চারটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করেন। এর মধ্যে একটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার এবং তিনটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০, ২২০ ও ১৯০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থাটির পরিদর্শক আহসান হাবীব খান। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

জ্বালানি তেলের পরিমাপে কারচুপি: মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬