ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ এক পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, হাসিনা বেগমের ভাতিজি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন এবং তার মেয়ে মিম। মিম এলবিসি আইডিয়াল গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়ে ছিল। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গিয়ে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের তিনজনের মৃত্যু

আপডেট সময় : ০১:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬