ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সিংগাইরে সড়ক দুর্ঘটনায় ১ নিহত, আহত ৩

মানিকগঞ্জের সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের মিদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির কাছ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে তার নাম মো. রফিকুল ইসলাম এবং ঠিকানা টাঙ্গাইল সদর উপজেলার মুদ্দোযোগিনি উল্লেখ থাকলেও, প্রাথমিকভাবে নিহতের পরিচয়ের সঙ্গে এই তথ্যের মিল পাওয়া যায়নি। ফলে, পুলিশ নিহতের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকচালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ পলাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের জন্য অভিযান শুরু করেছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, ‘ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিচয় শনাক্ত এবং পালিয়ে যাওয়া ট্রাকটি জব্দে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

সিংগাইরে সড়ক দুর্ঘটনায় ১ নিহত, আহত ৩

আপডেট সময় : ০১:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬