ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে তারা বাহরাইনে অবস্থিত মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের মহাকাশ বাহিনী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অ্যামাজনের এই গুরুত্বপূর্ণ ডেটা অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, সম্প্রতি ইরানের দারখোভিন এলাকার বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। তবে, এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অ্যামাজন বা বাহরাইন কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
























