ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা, সানায় বিক্ষোভের ডাক

সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণাকে সমর্থন জানিয়ে ইয়েমেনের রাজধানী সানায় মিছিল করেছেন বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সমর্থকেরা।

সানার সাবিন স্কয়ারে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে মুজিবর আল-বলাইহি নামের এক বিক্ষোভকারী রয়টার্সকে জানান, এ সিদ্ধান্ত ইয়েমেনের ওপর সৌদি আরবের বছরের পর বছর ধরে চালানো অবরোধের উপযুক্ত জবাব। তিনি বলেন, ‘তারা ১২ বছর ধরে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। তাই আমাদের বার্তা পরিষ্কার—অবরোধের জবাবে অবরোধ, বিমানবন্দরের বদলে বিমানবন্দর এবং বন্দরের বদলে বন্দর।’

আবদুল্লাহ আল-আসুলি নামের আরেক হুতি সমর্থক বলেন, বিমানবন্দর ও সমুদ্রবন্দর খুলে দেওয়ার দীর্ঘদিনের দাবির পর ইয়েমেনি সশস্ত্র বাহিনী এ সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণ তাদের পাশে রয়েছে। অন্যদিকে হুতিদের এই সিদ্ধান্তেরও তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির বিরুদ্ধে অবরোধের অভিযোগ অস্বীকার করে রিয়াদ জানিয়েছে, তারা সব সময় ইয়েমেনি জনগণের দুর্ভোগ কমাতে বৈধ সরকারের সঙ্গে কাজ করেছে। এর মধ্যে রয়েছে উন্নয়ন প্রকল্প চালু রাখা, সরকারি বাজেটে সহায়তা দেওয়া এবং বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

সৌদি আরব আরো জানায়, ২০২৬ সালের প্রথমার্ধেই ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হুদাইদাহ, আস-সালিফ ও রাস ইসা বন্দরে খাদ্যদ্রব্য, পণ্য, জ্বালানি ও নির্মাণসামগ্রী বহনকারী ৩০০টিরও বেশি জাহাজ ভিড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা, সানায় বিক্ষোভের ডাক

আপডেট সময় : ১২:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬