ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সরিষাবাড়ীর রাধানগর সানসেট পয়েন্টে খাবারের দাম ও মান নিয়ে দর্শনার্থীদের ক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে যমুনা নদীর তীরে গড়ে ওঠা রাধানগর সানসেট পয়েন্ট পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও খাবারের মান ও অতিরিক্ত দাম নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। যমুনার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ও সূর্যাস্ত উপভোগ করতে আসা দর্শনার্থীদের দাবি, ফাস্টফুড দোকানগুলোতে আকর্ষণীয় ক্যাটালগ দেখিয়ে অর্ডার নেওয়া হলেও বাস্তবে অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে।

ভুক্তভোগী দর্শনার্থীদের অভিযোগ, খাবারের মান খারাপ হলেও মূল্য আদায় করা হচ্ছে অনেক বেশি। বিশেষ করে ছুটির দিনগুলোতে ভিড় বাড়লে সেবার মান আরও নিম্নমুখী হয়। খাবারের মান নিয়ে প্রতিবাদ করলে অনেক সময় দোকানদারদের অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হয় বলেও অভিযোগ করেছেন অনেকে। এছাড়া যমুনা নদীতে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ছাড়াই অনিরাপদভাবে ভাসমান রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

পর্যটন সম্ভাবনাময় এই স্থানটির সুনাম ধরে রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং খাবারের মূল্য ও মান তদারকির জন্য স্থানীয় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল ও আগত পর্যটকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সরিষাবাড়ীর রাধানগর সানসেট পয়েন্টে খাবারের দাম ও মান নিয়ে দর্শনার্থীদের ক্ষোভ

আপডেট সময় : ১০:১৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬