ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গাজীপুরে পুলিশি হেফাজত থেকে হাতকড়া খুলে পালালো দুর্ধর্ষ ডাকাত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের হেফাজত থেকে সম্রাট নামে এক দুর্ধর্ষ ডাকাতি মামলার আসামি কৌশলে পালিয়ে গেছে। সোমবার দুপুরে তাকে আদালত পাঠানোর প্রস্তুতির সময় গারদখানা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সম্রাটের বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় গত রবিবার রাতে বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে হাজির করার জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন সে নিজের চিকন হাতের সুযোগ নিয়ে কৌশলে হাতকড়া খুলে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার পর পুলিশের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির ব্যবহারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আসামিকে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতারণার মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

গাজীপুরে পুলিশি হেফাজত থেকে হাতকড়া খুলে পালালো দুর্ধর্ষ ডাকাত

আপডেট সময় : ০৯:৪৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬