ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মার্কিন জনমত প্রভাবিত করতে ইসরায়েলের ৪৫ মিলিয়ন ডলারের এআই প্রচারণা: ওয়াল স্ট্রিট জার্নাল

যুক্তরাষ্ট্রে নিজেদের ভাবমূর্তি উন্নয়ন ও জনমত প্রভাবিত করার লক্ষ্যে ইসরায়েল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ৪৫ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যয়ে একটি বিশাল প্রচারণা চালাচ্ছে। মার্কিন প্রভাবশালী সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

শনিবার প্রকাশিত প্রতিবেদনে পত্রিকাটি জানায়, গত কয়েক মাসে ‘এমা’, ‘সারা’ ও ‘জন’-এর মতো সাধারণ নাম ব্যবহার করে লাখ লাখ এআই-নির্ভর বার্তা যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে পাঠানো হয়েছে। এসব বার্তায় প্রেরক হিসেবে ‘ফ্রেন্ডস ফর পিস’ নামক একটি সংগঠনের পরিচয় দেওয়া হলেও, এই নামে নিবন্ধিত কোনো অলাভজনক প্রতিষ্ঠান বা কোম্পানির অস্তিত্ব খুঁজে পায়নি ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে আরও বলা হয়, বার্তাগুলোতে প্রাপকদের কাছে প্রশ্ন রাখা হয়েছে, যেমন ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শান্তি আলোচনা বৈশ্বিক নিরাপত্তায় কী প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন?’ এই ধরনের বার্তার মাধ্যমে ইসরায়েলপন্থি জনমত গড়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, এই প্রচারণা ৪৫ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি চুক্তির অংশ, যার নেতৃত্বে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনি প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল। এআইভিত্তিক বার্তা প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্পার্কফায়ার মে মাসের মাঝামাঝি পর্যন্ত ৬.৫ মিলিয়ন ডলার পেয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, পারস্কেলের দল ইসরায়েলপন্থী বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন কনটেন্টও তৈরি করেছে। এর উদ্দেশ্য হলো চ্যাটজিপিটি ও ক্লদের মতো এআই প্ল্যাটফর্মে ইসরায়েল সম্পর্কে আরও ইতিবাচক উত্তর নিশ্চিত করা।

এর আগে, গত বছর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র জানিয়েছিলেন, ২০২৬ সালের বাজেটে বিশ্বব্যাপী ইসরায়েলের ভাবমূর্তি উন্নয়ন এবং ‘জনমত গঠন’-এর জন্য ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি বরাদ্দ রাখা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুক্তরাষ্ট্রে এই কার্যক্রম পরিচালনার জন্য অন্তত ছয়টি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ইসরায়েলের পক্ষে কাজ করার জন্য প্রায় তিন ডজন ব্যক্তি বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধন করেছেন।

এদিকে, গত বুধবার প্রকাশিত পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স অভিযোগ করেন, ইসরায়েল সরকারের কিছু সদস্য ইরান-সংক্রান্ত সংঘাত দীর্ঘায়িত করতে চাইছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মোড়: সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা

মার্কিন জনমত প্রভাবিত করতে ইসরায়েলের ৪৫ মিলিয়ন ডলারের এআই প্রচারণা: ওয়াল স্ট্রিট জার্নাল

আপডেট সময় : ০৭:৫৯:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬