ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ওমরাহ পালনের প্রক্রিয়া আরও সহজতর করতে বড় ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির পর্যটন খাতকে গতিশীল করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে এক বছর বা ৩৬৫ দিন করা হয়েছে। নতুন এই নিয়মের ফলে এখন থেকে ওমরাহ যাত্রীরা একবার ভিসা নিয়ে বছরে একাধিকবার সৌদি আরবে যাতায়াত করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সেখানে অবস্থান করতে পারবেন।
সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, সৌদি ভিশন-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবেই এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, ওমরাহ পালনের জন্য সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ থেকে নির্ধারিত প্যাকেজ কেনা এবং আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক। তবে হজ মৌসুম অর্থাৎ জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসার কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত থাকবে। এই সময়ে ওমরাহ ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন না।
রিপোর্টারের নাম 























