ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সিলেটে বিভাগীয় সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে ১১ দলীয় ঐক্য

আগামী ২৫ জুলাই সিলেটে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে ১১ দলীয় ঐক্য। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সকালে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, দেশব্যাপী চলমান বিভাগীয় সমাবেশের সমাপনী অনুষ্ঠান হবে সিলেটে।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের দাবি আদায়ে এই সমাবেশ থেকে নতুন দিকনির্দেশনা আসবে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে বৈরী আবহাওয়া সত্ত্বেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে, সিলেটেও তার ব্যতিক্রম হবে না। এছাড়া সিলেটের আঞ্চলিক উন্নয়ন, ওসমানী বিমানবন্দরের আধুনিকায়ন ও ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করার দাবিও সমাবেশে গুরুত্বের সাথে তোলা হবে। সমাপনী সমাবেশ সফল করতে তিনি সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে টানা ১০ রাত মার্কিন হামলা, পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা

সিলেটে বিভাগীয় সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে ১১ দলীয় ঐক্য

আপডেট সময় : ০৬:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬