ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে শাশুড়িকে পিটিয়ে বাড়িছাড়া করলেন পুত্রবধূ, নতুন স্বামীকে নিয়ে সাবেক স্বামীর ঘরেই সংসার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক অমানবিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মৃত ছেলের ভিটা থেকে বৃদ্ধা শাশুড়িকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। অসুস্থ হয়ে একমাত্র ছেলে মারা যাওয়ার পর তার স্ত্রী অন্য একজনকে বিয়ে করে সাবেক স্বামীর ভিটাতেই নতুন সংসার শুরু করেছেন, যা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, আমানগন্ডা শালুকিয়া গ্রামের প্রবাসী শ্রাবণ তিন বছর আগে মারা যান। মৃত্যুর আগে তিনি তার উপার্জিত অর্থ মা, স্ত্রী ও সন্তানের নামে ভাগ করে দিয়ে যান। তখন শর্ত ছিল, স্ত্রী পুনরায় বিয়ে না করলে ওই বাড়িতে থাকতে পারবেন। তবে তানজিনা আক্তার নামের ওই নারী সম্প্রতি গোপনে অন্য একজনকে বিয়ে করে ওই বাড়িতেই বসবাস শুরু করেন।

ভুক্তভোগী বৃদ্ধা ছেনোয়ারা বেগম অভিযোগ করেন, পুত্রবধূ তার নতুন স্বামী ও স্বজনদের নিয়ে তাকে নিজ ঘর থেকে বের করে দিয়েছে। প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরুপায় হয়ে বৃদ্ধা চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু অটোরিকশা চালক হত্যা ও ছিনতাই: ৩ জন গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে শাশুড়িকে পিটিয়ে বাড়িছাড়া করলেন পুত্রবধূ, নতুন স্বামীকে নিয়ে সাবেক স্বামীর ঘরেই সংসার

আপডেট সময় : ০২:২১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬