ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বুড়িগঙ্গায় নৌকার মাঝিদের ত্রাস ইজারাদার: প্রতিদিন দিতে হচ্ছে ৫শ থেকে ৭শ টাকা চাঁদা

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে যাত্রী পারাপার করে জীবিকা নির্বাহ করা নৌকার মাঝিরা এখন চরম জিম্মি দশায় দিন কাটাচ্ছেন। অভিযোগ উঠেছে, ঘাট ইজারাদার ও তার অনুসারীরা প্রতিটি নৌকা থেকে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছেন। ওয়াইজঘাট থেকে কেরানীগঞ্জের ব্রিজঘাট রুটে চলাচলকারী মাঝিদের প্রতিটি ট্রিপ থেকে একটি বড় অংশ জোরপূর্বক কেড়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ভুক্তভোগী মাঝিরা জানান, যাত্রী প্রতি ১০ টাকা ভাড়ায় ৫ জন যাত্রী নিয়ে একটি ট্রিপে তাদের আয় হয় ৫০ টাকা। কিন্তু এই সামান্য আয় থেকে ২০ টাকাই চাঁদা হিসেবে দিতে হয় ইজারাদার সুমন ভূঁইয়া ও তার লোকদের। সারাদিনে ২৫ থেকে ৩০ বার পারাপার করতে গিয়ে মাঝিদের আয়ের সিংহভাগই চলে যাচ্ছে চাঁদাবাজদের পকেটে। তেল খরচ ও অন্যান্য ব্যয় মেটানোর পর তাদের হাতে সংসার চালানোর মতো আর কিছুই থাকে না। এই জুলুমের প্রতিবাদে মাঝিরা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান মেলেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে নতুন রাজনৈতিক চাপানউতোর: নিট বিতর্ক ও কৃষকদের আন্দোলনে উত্তপ্ত রাজধানী

বুড়িগঙ্গায় নৌকার মাঝিদের ত্রাস ইজারাদার: প্রতিদিন দিতে হচ্ছে ৫শ থেকে ৭শ টাকা চাঁদা

আপডেট সময় : ০৮:৫২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬