ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

২০২৬ বিশ্বকাপের সেরা রদ্রি, গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও দাপট দেখিয়েছে চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বসেরার মুকুট পরে স্প্যানিশরা। আসর শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতে নিয়েছেন স্পেনের মাঝমাঠের কাণ্ডারি রদ্রি। পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে দলকে শিরোপা জেতাতে প্রধান ভূমিকা রাখেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন। তবে গোল্ডেন বলের লড়াইয়ে রদ্রির পেছনে থেকে দ্বিতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। অন্যদিকে, গোলরক্ষকদের মধ্যে সেরা হয়ে ‘গোল্ডেন গ্লাভ’ জিতেছেন স্পেনের উনাই সিমন। পুরো আসরে মাত্র একটি গোল হজম করা এই গোলরক্ষক নকআউট পর্বে স্পেনের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন।

টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার উঠেছে স্প্যানিশ তরুণ ডিফেন্ডার পাও কুবারসির হাতে। কিশোর বয়সেই রক্ষণে অভাবনীয় পরিপক্বতা দেখিয়ে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন তিনি। এদিকে, ফ্রান্স ফাইনালে পৌঁছাতে না পারলেও ১০ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ নিজের করে নিয়েছেন কিলিয়ান এমবাপে। এ ছাড়া টুর্নামেন্টে শৃঙ্খলা ও ইতিবাচক আচরণের জন্য ‘ফিফা ফেয়ার প্লে’ অ্যাওয়ার্ড জিতেছে নেদারল্যান্ডস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ ঘোষণা বাস্তবায়নে ঝালকাঠিতে রথযাত্রায় গাছের চারা বিতরণ

২০২৬ বিশ্বকাপের সেরা রদ্রি, গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

আপডেট সময় : ০৭:২৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬