ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

সিলেটে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (USARPAC) যৌথ অংশগ্রহণে সিলেটে শুরু হয়েছে সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৬’। রোববার জালালাবাদ সেনানিবাসস্থ প্যারা কমান্ডো ব্রিগেডে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। এই যৌথ মহড়াটি ১৩ দিনব্যাপী চলবে এবং আগামী ৩১ জুলাই সমাপ্ত হবে। এতে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক এবং ওরেগণ ন্যাশনাল গার্ডের ৯১ জন সদস্য অংশ নিচ্ছেন।

মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণ দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের একটি শক্তিশালী প্রতিফলন। এটি কেবল সামরিক সক্ষমতা বৃদ্ধি নয়, বরং একটি নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিনির্মাণে উভয় দেশের যৌথ অঙ্গীকারের প্রতীক হিসেবে কাজ করছে।

অন্যদিকে, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বলেন, ‘টাইগার লাইটনিং’ মহড়া দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাদার সম্পর্ক ও আভিযানিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সক্ষমতা জোরদার করাই এই মহড়ার মূল লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়: একজনের মৃত্যুদণ্ডাদেশ

সিলেটে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু

আপডেট সময় : ১১:১৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬