ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘আমি মাদক সম্রাট নই, ষড়যন্ত্রের শিকার’—সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

নিজের বিরুদ্ধে ওঠা মাদক ব্যবসার অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হালিম বাবু। রোববার সাভারের আশুলিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাকে সামাজিকভাবে হেয় করতে একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। বক্তব্য দেওয়ার একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং নিজেকে নির্দোষ দাবি করেন।

লিখিত বক্তব্যে আব্দুল হালিম বাবু বলেন, তিনি এলাকায় মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। মাদকের স্পট গুঁড়িয়ে দেওয়া এবং মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ার কারণেই একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ হয়ে এই মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তার দাবি, কিছু মানুষকে মারধর করে জোরপূর্বক তার বিরুদ্ধে মিথ্যা জবানবন্দি রেকর্ড করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বানোয়াট।

এই ষড়যন্ত্রের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি রাজপথের কর্মী, দীর্ঘদিন দলের জন্য আন্দোলন-সংগ্রাম করেছি। এখন আমাকে মাদক সম্রাট সাজিয়ে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে।’ তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এবং দোষী সাব্যস্ত হলে যেকোনো শাস্তি মাথা পেতে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ ঘোষণা বাস্তবায়নে ঝালকাঠিতে রথযাত্রায় গাছের চারা বিতরণ

‘আমি মাদক সম্রাট নই, ষড়যন্ত্রের শিকার’—সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

আপডেট সময় : ০৬:৪৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬