ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘আমি মাদক সম্রাট নই, গভীর ষড়যন্ত্রের শিকার’: সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

সাভারে মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হালিম বাবু। রোববার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি দাবি করেন, তাকে সামাজিকভাবে হেয় করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।

আব্দুল হালিম বাবু লিখিত বক্তব্যে বলেন, যারা প্রকৃতপক্ষে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারাই তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার কারণেই তিনি একটি চক্রের রোষানলে পড়েছেন। তিনি আরও অভিযোগ করেন, সিসি ক্যামেরা বসিয়ে যারা মাদক কারবার করত, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি সেসব আস্তানা গুঁড়িয়ে দিয়েছেন। ফলে ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ীরা তাকে ‘মাদক সম্রাট’ হিসেবে প্রমাণের চেষ্টা করছে।

এই ষড়যন্ত্রের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করে তিনি বলেন, বিরোধী রাজনৈতিক পক্ষের লোকজন তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং জানান যে, দোষী প্রমাণিত হলে তিনি যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন। দলের ভাবমূর্তি রক্ষায় তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ ঘোষণা বাস্তবায়নে ঝালকাঠিতে রথযাত্রায় গাছের চারা বিতরণ

‘আমি মাদক সম্রাট নই, গভীর ষড়যন্ত্রের শিকার’: সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

আপডেট সময় : ০৬:২৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬