ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

অ্যান্ড্রয়েড ফোনে অন্য এআই অ্যাপ ব্যবহারের সমান সুযোগ দিতে গুগলকে ইইউর নির্দেশ

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে গুগলের নিজস্ব এআই সহকারী ‘জেমিনি’র পাশাপাশি প্রতিদ্বন্দ্বী কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের পছন্দমতো এআই সহকারী নির্বাচন করতে পারবেন। এছাড়া গুগলকে তাদের নির্দিষ্ট সার্চ-সংক্রান্ত তথ্য অন্য যোগ্য এআই চ্যাটবটগুলোর সঙ্গে ভাগাভাগি করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইইউর এই নির্দেশনা আইনগতভাবে বাধ্যতামূলক এবং ২০২৭ সালের মধ্যে এটি কার্যকর করতে হবে। তবে গুগল এই সিদ্ধান্তের বিরোধিতা করে জানিয়েছে, এতে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা ও গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। যদিও ইইউ নিশ্চিত করেছে যে, তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা হবে এবং পুরো প্রক্রিয়াটি তৃতীয় পক্ষের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। গুগলের এই অবস্থানের সঙ্গে একমত পোষণ করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে ফের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

অ্যান্ড্রয়েড ফোনে অন্য এআই অ্যাপ ব্যবহারের সমান সুযোগ দিতে গুগলকে ইইউর নির্দেশ

আপডেট সময় : ১২:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬