ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে এই বাহিনীর প্রতিটি সদস্যের কাছে জনগণের প্রত্যাশা অনেক, তাই দায়িত্ব পালনে কোনো শৈথিল্য কাম্য নয়।
রাজধানীর ফায়ার সার্ভিস সদর দপ্তরে আয়োজিত ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রশাসনিক ও অপারেশনাল কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা সূচক ইনসিগনিয়া, সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
মহাপরিচালক তার বক্তব্যে দেশের বিভিন্ন দুর্যোগে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও ভূমিধসে ফায়ার সার্ভিসের সাহসী উদ্ধার তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন থাকারও পরামর্শ দেন।
রিপোর্টারের নাম 

























