সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে ৯৩৮ জন আক্রান্ত হয়েছেন এবং ১১৩ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেছে এক হাজার ৫১ জন। সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত মোট ৭৮৮ শিশুর মৃত্যু হয়েছে হামের কারণে, যার মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ জন। বাকি ৬৯৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৩২ হাজার ৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত হামের সন্দেহজনক উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ১৭ হাজার ৬৪৮ জন। নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৪ হাজার ৪৩১ জন। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৩৭ জন এবং হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ৫২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় যে চার শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের। এই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৬ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে, যার মধ্যে ৪৯ জন নিশ্চিত হামের রোগী।
রিপোর্টারের নাম 

























