ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

দেশে হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১ লাখ ৩২ হাজার

দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১ জন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৯৩৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ১১৩ জনের ক্ষেত্রে রোগটি নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এই উদ্বেগের চিত্র উঠে এসেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই সকাল পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট ৭৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ৬৯৩ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। এই সময়ের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৭৯ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ১৩৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৬ হাজার ৫২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা। এই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আমি মাদক সম্রাট নই, ষড়যন্ত্রের শিকার’—সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

দেশে হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১ লাখ ৩২ হাজার

আপডেট সময় : ০৫:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬