জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণ ব্যবহারে বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে। রোববার দুপুর থেকে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।
অনেক ব্যবহারকারী ‘অ্যাকাউন্ট টেম্পোরারি এনেবেল’ বা পেজ লোড না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, মেটার ব্যাকএন্ড আপডেট বা সার্ভার সমস্যার কারণে এমনটি হচ্ছে।
ব্যবহারকারীরা তাদের ভোগান্তির কথা জানাতে অন্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করছেন এবং ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করছেন। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 

























