কুয়েতের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্রে টানা দ্বিতীয় দিনের মতো হামলার ঘটনা ঘটেছে। দেশটির বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছে। এতে স্থাপনাটির উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ফলে কেন্দ্রটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকল বাহিনী ও জরুরি সেবার কর্মীরা। আগুনে কেন্দ্রটির বেশ কিছু বিদ্যুৎ উৎপাদন ইউনিট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
তবে এই হামলার ধরন এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কুয়েত কর্তৃপক্ষ। গত ৪৮ ঘণ্টার মধ্যে একই স্থাপনায় এটি দ্বিতীয় দফার হামলা, যা দেশটির জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 

























