রাজধানীর রমনায় এক মেজবানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জনগণের প্রকৃত সেবা নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তিনি বলেন, যারা সামাজিকভাবে সক্রিয় এবং জনকল্যাণে নিবেদিত, তারাই জনপ্রতিনিধি হিসেবে জনগণের দুর্ভোগ কমাতে পারেন। তিনি আগামী দিনে আল্লাহভীরু ও দক্ষ নেতৃত্বকে বেছে নিতে রমনাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
রমনা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক নেতৃত্বের অভাবেই ঢাকা শহর আজ নানাবিধ সমস্যায় জর্জরিত। বিশেষ করে দক্ষ ও আন্তরিক নেতৃত্বের অভাবে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে না।
অনুষ্ঠানে সাবেক ডাকসু ভিপি সাদিক কায়েমও বক্তব্য রাখেন। তিনি বলেন, গত কয়েক দশকে দেশে সৎ নেতৃত্বের বড় সংকট দেখা দিয়েছে। যদি ঢাকার জন্য সঠিক নেতৃত্ব বাছাই করা যায়, তবে এক মেয়াদের মধ্যেই নগরীর চেহারা পরিবর্তন করে জনদুর্ভোগ চিরতরে নিরসন করা সম্ভব।
রিপোর্টারের নাম 























