ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুসলিম ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। তাদের দাবি, রাজনৈতিক ফায়দা হাসিল এবং সাম্প্রদায়িক মেরুকরণ তৈরির উদ্দেশ্যেই এসব উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিরোধীদের অভিযোগের কেন্দ্রে রয়েছে সমাজবাদী পার্টির নেতা আজম খান প্রতিষ্ঠিত মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়ের ৩৮টি ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত। এছাড়া সম্ভল জেলাসহ বিভিন্ন এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানকেও একই কৌশলের অংশ হিসেবে দেখছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস। তাদের মতে, সরকারের ব্যর্থতা আড়াল করতে ধর্মীয় বিভাজন তৈরি করা হচ্ছে।
বিরোধী নেতারা এই পরিস্থিতি মোকাবিলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে উত্তর প্রদেশ সরকার ও বিজেপি এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এসব অভিযান সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ এবং কেবল অবৈধ দখলদারদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 

























