বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণ ব্যবহারে বিভ্রাট দেখা দিয়েছে। সার্ভারে সমস্যা বা কারিগরি ত্রুটির কারণে রোববার দুপুর থেকে অনেক ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে পারছেন না বা ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশ করতে গেলে ‘অ্যাকাউন্ট টেম্পোরারি এনেবেল’ বা পেজ লোড না হওয়ার মতো সমস্যায় পড়ছেন। মেটার ব্যাকএন্ড আপডেট বা সার্ভার সমস্যার কারণে সাধারণত এমনটা হয়ে থাকে বলে প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন।
এই সমস্যার সম্মুখীন হয়ে অনেক ব্যবহারকারী অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে এক্স-এ (সাবেক টুইটার) গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের ভোগান্তির কথা জানাচ্ছেন। কেউ কেউ ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করছেন। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 

























