ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

. আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ের ঘোষণা পরীমনির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি আর্জেন্টিনা ফুটবল দলের একজন কট্টর ভক্ত হিসেবে পরিচিত। চলমান বিশ্বকাপ ফুটবলে লিওনেল মেসির দলের প্রতিটি সাফল্য তিনি দারুণ উচ্ছ্বাসের সঙ্গে উদযাপন করে আসছেন।

বুধবার (১৫ জুলাই) রাতে সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরুর ঠিক আগ মুহূর্তে পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি চাঞ্চল্যকর ঘোষণা দিয়ে বসেছেন। তিনি তার পোস্টে লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’

এই ঘোষণা মুহূর্তের মধ্যেই তার ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এর আগেও অভিনেত্রী বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার প্রতি তার সমর্থন ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সম্প্রতি তার ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি পরিহিত অবস্থায় দেখা গেছে।

জার্সির সামনের দিকে ‘মেসি ১০’ এবং পেছনে ‘PORI’ লেখা ছিল। ভিডিওটির বিশেষ দিক ছিল আর্জেন্টাইন ফুটবলারদের গোল উদযাপনের ভঙ্গিগুলো পরীমনির চমৎকারভাবে অনুকরণ করা।

এছাড়া দলের কোনো খেলোয়াড় গোল করলে বা দল জিতলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কৌতুকপূর্ণ ও আবেগী পোস্ট করে থাকেন, যা তার ভক্তদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এখন দেখার বিষয়, লিওনেল মেসির আর্জেন্টিনা শিরোপা জিতলে পরীমনির এই ঘোষণার বাস্তবায়ন আদৌ ঘটে কি না।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

. আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ের ঘোষণা পরীমনির

আপডেট সময় : ০৩:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬