ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবি

বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করার জোর দাবি জানানো হয়েছে। বুধবার বরিশাল নগরীতে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এই দাবি জানান। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) আয়োজিত এই সভায় দক্ষিণাঞ্চলের বিনিয়োগ সম্ভাবনা ও অবকাঠামোগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ থাকা সত্ত্বেও যথাযথ অবকাঠামোর অভাবে এই অঞ্চলে কাঙ্ক্ষিত শিল্পকারখানা গড়ে উঠছে না। পটুয়াখালীর পায়রা বন্দর ও অন্যান্য কৃষি সম্পদের সঠিক প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে পারলে স্থানীয় পর্যায়ে বিপুল কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। এছাড়া কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে ঘিরে আধুনিক অবকাঠামো উন্নয়নের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যজন সম্মাননায় ভূষিত আবুল হায়াত

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবি

আপডেট সময় : ০৮:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬