যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম তার নতুন মন্ত্রিসভায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে পারেন বলে জানা গেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে বার্নহ্যাম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
শাবানা মাহমুদ সরাসরি অর্থনীতি নিয়ে কাজ করার অভিজ্ঞতায় নতুন হলেও অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের জন্য পরিচিত। এদিকে, অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর তিনি দেশের আর্থিক পরিস্থিতির ওপর গভীর পর্যবেক্ষণ করবেন। প্রয়োজনে কঠিন অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে বার্নহ্যামের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 























