ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের প্রশাসনিক সেবা আরও সহজতর এবং গতিশীল করার লক্ষ্যে নতুন সংগঠন ‘আদাফ’ (ফরাসি প্রশাসনিক সহায়তা) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সম্প্রতি উত্তর প্যারিসের অবারভিলিয়ে শহরে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদাফের সভাপতি তানভীর ওয়াদুদ। তিনি জানান, প্রবাস জীবনে প্রশাসনিক বিভিন্ন জটিলতা মোকাবিলায় বাংলাদেশিরা যেন সঠিক দিকনির্দেশনা ও স্বচ্ছ সেবা পান, তা নিশ্চিত করাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে প্রবাসীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রবাসী নেতারা অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উদ্যোগকে স্বাগত জানান। বক্তারা বলেন, বিদেশের মাটিতে সঠিক তথ্য ও পরামর্শের অভাবে অনেক প্রবাসী নানা বিড়ম্বনার শিকার হন। আদাফের এই কার্যক্রম প্রবাসীদের সেই দীর্ঘদিনের আস্থার সংকট নিরসনে সহায়ক ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























