ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বসতঘরে আগুন দেওয়া স্বামীকে তালাক দিলেন স্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পারিবারিক কলহের জেরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে দুই দিন পর আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী তাসলিমা খানম। ভুক্তভোগী নারী টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষের উপহার হিসেবে পাওয়া ওই আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্বামী শাহ আলম শেখ বাবুর সঙ্গে বসবাস করতেন তাসলিমা। অভিযোগ রয়েছে, শাহ আলম নিয়মিত মাদক সেবন করতেন এবং প্রায়ই স্ত্রীকে শারীরিক নির্যাতন চালাতেন। গত সোমবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় তিনি নিজ ঘরে আগুন ধরিয়ে দেন। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলেও তাসলিমা তার স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন। এদিকে, সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

বসতঘরে আগুন দেওয়া স্বামীকে তালাক দিলেন স্ত্রী

আপডেট সময় : ০৩:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬