রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সরকারি কৃষক কার্ড কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই সভায় প্রকৃত কৃষকদের তালিকাভুক্তকরণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। বক্তারা জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রকৃত কৃষকদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকদের অংশগ্রহণে আয়োজিত এই সভায় সরকারি এই উদ্যোগকে সফল করতে মাঠ পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























