ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দেবিদ্বারে বিএনপির কমিটি নিয়ে বিতর্ক: একই নেতা দুই পদে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুমিল্লা উত্তর জেলা বিএনপি কর্তৃক ঘোষিত দেবিদ্বার উপজেলা ও পৌরসভা কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কমিটি গঠনে চরম অযোগ্যতা ও বিভ্রান্তি প্রকাশ পেয়েছে, যেখানে একই ব্যক্তিকে একই সঙ্গে উপজেলা ও পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটি প্রকাশের পর দেখা যায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকা তিন নেতাকেই আবার পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক ত্যাগী নেতাকে কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু এটিকে ‘টাইপিং মিসটেক’ বা মুদ্রণ ত্রুটি হিসেবে দাবি করে বিষয়টি সংশোধনের আশ্বাস দিয়েছেন। তবে স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে এই কমিটি নিয়ে অসন্তোষ কাটছে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

দেবিদ্বারে বিএনপির কমিটি নিয়ে বিতর্ক: একই নেতা দুই পদে

আপডেট সময় : ০৩:৫০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬