ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার এবং জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বিশেষ অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত এই মহড়ায় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল অগ্নিকাণ্ড প্রতিরোধ, আগুন নেভানোর কৌশল এবং জরুরি মুহূর্তে করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। মহড়া শেষে ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, অগ্নি দুর্ঘটনার ঝুঁকি কমাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ভবনে অগ্নিকাণ্ড মোকাবিলায় স্বয়ংক্রিয় স্প্রিংকলার সিস্টেম বসানোর পাশাপাশি জরুরি বহির্গমন পথ ব্যবহারের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষার্থীদের ৬ দফা দাবি: সচিবালয়ের সামনে উত্তাল পরিস্থিতি

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬