ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বাড়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ায় বিনিয়োগকারীরা কিছুটা উদ্বিগ্ন। এর ফলে স্বর্ণের মূল্যের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

বৃহস্পতিবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে ৪ হাজার ৩৪ ডলারের নিচে নেমে আসে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দামও হ্রাস পেয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম বাড়ছে, যা পুনরায় মূল্যস্ফীতি উসকে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে। এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পথে হাঁটতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছিল, তবে নতুন এই উত্তেজনার ফলে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা কাটছে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ‘কারফিউ’র পরিকল্পনা

মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন

আপডেট সময় : ১২:২৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬