বীমা কোম্পানির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গ্রাহকদের জন্য ‘ইউনিক আইডি’ চালু করতে যাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা)। এ বিষয়ে দেশব্যাপী সচেতনতা সৃষ্টিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
মতিঝিলে ইডরার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় চেয়ারম্যান জানান, বর্তমানে সাতটি বীমা কোম্পানির কাছে গ্রাহকদের প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। এই খাতে মোট অনাদায়ী বীমা দাবির পরিমাণ সাত হাজার কোটি টাকা। গ্রাহকদের পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সম্পদ বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া বীমা কোম্পানির আত্মসাৎ করা অর্থ উদ্ধারেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
রিপোর্টারের নাম 

























