বাংলাদেশে বিনিয়োগকারী সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বৈদেশিক ঋণ গ্রহণের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব প্রতিষ্ঠান তাদের প্যারেন্ট কোম্পানি, সহযোগী প্রতিষ্ঠান ও শেয়ারহোল্ডারদের কাছ থেকে সহজেই ঋণ নিতে পারবে। বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নিয়মে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), হাইটেক পার্কসহ বিশেষায়িত অঞ্চলের বাইরের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই চলতি মূলধনের জন্য সুদমুক্ত ঋণ নিতে পারবে। এছাড়া কাঁচামাল সংগ্রহের প্রয়োজনে নির্দিষ্ট শর্তে সুদযুক্ত ঋণ নেওয়ার সুযোগও রাখা হয়েছে। খাত সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ হবে এবং দেশে বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি পাবে।
রিপোর্টারের নাম 
























