ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের বড় ধরনের হামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে যৌথ হামলা চালানো হয়েছে। এই হামলায় মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা ও সেনাসমাবেশস্থলকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি তাদের।

অন্যদিকে, জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতেও ড্রোন হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। সামরিক যোগাযোগ ব্যবস্থা ও জ্বালানি ডিপো লক্ষ্য করে চালানো এই হামলাকে তারা ‘সায়েকে’ অভিযানের নবম ধাপ হিসেবে অভিহিত করেছে। ইরানের অভ্যন্তরে সাম্প্রতিক সামরিক হামলায় সাত সেনা নিহতের প্রতিশোধ হিসেবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির টুঁটি চেপে নিয়ন্ত্রণে বদ্ধপরিকর সরকার: সংসদে প্রধানমন্ত্রী

কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের বড় ধরনের হামলা

আপডেট সময় : ০৯:১৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬