কিশোরগঞ্জের মিঠামইনে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় জাহেদুল আলম জাহাঙ্গীর নামে উপজেলা বিএনপির এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে নিজ বাড়ির অদূরে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। জাহেদুল আলম ওই উপজেলা বিএনপির সভাপতি ছিলেন (পদ স্থগিত)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার থেকে ফেরার পথে বাড়ির কাছে পৌঁছালে অজ্ঞাতপরিচয় ৩-৪ জন অস্ত্রধারী তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে হাদিস মিয়া নামে এক বিএনপি কর্মীও আহত হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহেদুল আলমকে মৃত ঘোষণা করেন। এলাকায় এই ঘটনায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 
























