রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাতৃত্বকালীন সময়ে শিক্ষার্থীদের একাডেমিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ক্লাসে উপস্থিতির হার কমিয়ে ৪০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ২৬৯তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, রাকসুর মহিলা বিভাগের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য বিষয়টি এখন বিশ্ববিদ্যালয়ের আগামী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে। রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়্যিদা হাফসা এই সিদ্ধান্তকে নারী শিক্ষার্থীদের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, এর ফলে মাতৃত্বকালীন অবস্থায় থাকা শিক্ষার্থীরা কোনো ধরনের একাডেমিক বিড়ম্বনা ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
রিপোর্টারের নাম 
























