হরমুজ প্রণালির পর এবার লোহিত সাগরের প্রবেশদ্বার বাব-এল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। বিশ্লেষকদের ধারণা, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যবহার করে তেহরান এই কৌশলগত পদক্ষেপ নিতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা তৈরি করবে। ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবেই ইরান সংঘাতের পরিধি বাড়ানোর এই নতুন পরিকল্পনা করছে বলে মনে করা হচ্ছে।
ইরানের প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, হুতি আন্দোলনের এক নেতা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও জটিল হলে উভয় প্রণালিই বন্ধ করে দেওয়া হতে পারে। এমনটি ঘটলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ২০০ ডলারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এটি কেবল আঞ্চলিক সংঘাত নয়, বরং বিশ্ব অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলার একটি বড় কৌশল।
রিপোর্টারের নাম 
























