ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ২৪৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদি এই সংঘাতে আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭২৭ জনেরও বেশি মানুষ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে, তথাকথিত যুদ্ধবিরতির সময়েও ইসরায়েলি বাহিনী ১ হাজার ১২৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনী গাজার পুলিশ সদস্যদের সুপরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করছে, যার মূল উদ্দেশ্য উপত্যকায় প্রশাসনিক অরাজকতা সৃষ্টি করা। গত দুই দিনে আরও অন্তত ১৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারী ও পুলিশ সদস্যও রয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাত এখনো ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে।
রিপোর্টারের নাম 






















