ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জয়পুরহাটে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের প্রভাবশালী অনেকের বিরুদ্ধেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ রয়েছে। তিনি সরকারকে মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধান রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

বুধবার রাতে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত এই জনসভায় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সরকারি আর.বি. উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হওয়া পদযাত্রাটি পুরো শহর প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে কঠোর বক্তব্য দেন বক্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে কুপিয়ে হত্যা করা হলো বিএনপি নেতাকে

স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০৮:১৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬