ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সখিপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জমজ তিন ভাই-বোনের বাজিমাত

টাঙ্গাইলের সখিপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে অনন্য নজির গড়েছে জমজ তিন ভাই-বোন। তারা হলো ফাতেমা আক্তার শেমী, আনাস আল মামুন ও আরাফাত আল মামুন। উপজেলার বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে তারা এই কৃতিত্ব অর্জন করে। বর্তমানে তারা সখিপুর পিএম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

তাদের এই সাফল্যে পরিবার ও শিক্ষাঙ্গনে আনন্দের জোয়ার বইছে। মেধাবী এই তিন ভাই-বোনের মা আর্জিনা আক্তার একজন সহকারী শিক্ষক। নিজের তত্ত্বাবধানেই তিনি সন্তানদের গড়ে তুলেছেন। বড় হয়ে ফাতেমা বিসিএস ক্যাডার হয়ে দেশসেবার স্বপ্ন দেখে, অন্যদিকে আনাস ও আরাফাত ডাক্তার হতে চায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ মিয়া জানান, তাদের এই সাফল্যে প্রতিষ্ঠানটি গর্বিত এবং এটি অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সখিপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জমজ তিন ভাই-বোনের বাজিমাত

আপডেট সময় : ০৩:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬