ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন সদর ইউনিয়নের মামুন ইসলাম (৩০) এবং দণ্ডপাল ইউনিয়নের আকাব্বর খান (৬০)।

স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির সময় জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেবীগঞ্জ থানার পুলিশ জানায়, পৃথক এই ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৩:১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬