ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার ভোরে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি বসতবাড়িতে চালানো বিমান হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশুও রয়েছে।

স্থানীয় সূত্র ও বার্তা সংস্থা ওয়াফার তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে ওমর সামি আহমেদ আবু কাসেম, তার স্ত্রী আসমা গাজী আবু কাসেম এবং তাদের কন্যা হাবিবা ওমর সামি আবু কাসেমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছে লক্ষাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮তম ফ্যাব্রিক উইক আয়োজন করছে জাবের অ্যান্ড জুবায়ের

গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত

আপডেট সময় : ০২:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬