ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সংসদকে ‘মজলুমের মিলন মেলা’ বললেন বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে বর্তমান সংসদকে ‘মজলুমের মিলন মেলা’ হিসেবে অভিহিত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্পিকারের উদ্দেশে তিনি বলেন, এই সংসদ যত সুন্দরভাবে পরিচালিত হবে, দেশের মানুষের আস্থা তত বাড়বে। তিনি স্পিকারকে একজন বলিষ্ঠ অভিভাবক বা কমান্ডারের মতো দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, সংসদ পরিচালনায় যেন কোনো দুর্বলতা প্রকাশ না পায় এবং নীতিবিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হয়।

বক্তব্যে ডা. শফিকুর রহমান ঢাকার জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রাজধানী ঢাকাকে ‘দেশের চেহারা’ হিসেবে উল্লেখ করে এর সমস্যা সমাধানে একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণের দাবি জানান। এছাড়া সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আর্থিক সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীত সরকারের অব্যবস্থাপনার কারণে উন্নয়ন আজ অধরা। এখন সময় এসেছে জনগণের প্রকৃত সমস্যার সমাধান করার এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যজন সম্মাননায় ভূষিত আবুল হায়াত

সংসদকে ‘মজলুমের মিলন মেলা’ বললেন বিরোধীদলীয় নেতা

আপডেট সময় : ০৮:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬