ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল চট্টগ্রাম

বন্যাকবলিত অঞ্চলে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো তীব্র বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে নগরের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করে তোলেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, বন্যাদুর্গত এলাকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় না নিয়েই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অমানবিক। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে শুরু হওয়া এই আন্দোলনের উত্তাপ এখন পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজেকে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার

এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল চট্টগ্রাম

আপডেট সময় : ০৭:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬