ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

উন্মুক্ত জলাশয় ইজারামুক্ত করার উদ্যোগ: মৎস্যজীবীদের অধিকার রক্ষার অঙ্গীকার

দেশের উন্মুক্ত জলাশয়গুলোকে ইজারামুক্ত করে প্রকৃত মৎস্যজীবীদের অবাধে মাছ ধরার অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর এই সিদ্ধান্তকে যুগান্তকারী হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ‘জাল যার, জলা তার’—এই নীতি বাস্তবায়নের মাধ্যমে হাওর, বিল ও নদীগুলো দখলমুক্ত করে প্রাকৃতিক প্রজননক্ষেত্র রক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে প্রভাবশালী ইজারাদারদের কবলে থাকায় প্রকৃত জেলেরা তাদের পৈতৃক পেশায় বাধাগ্রস্ত হচ্ছিলেন। বর্তমান ইজারা প্রথা মৎস্য উৎপাদনের পথেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকারের এই নতুন উদ্যোগ কার্যকর হলে প্রাকৃতিক জলাশয় থেকে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক মৎস্যজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও দীর্ঘদিনের অন্যায় বন্দোবস্তের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত

উন্মুক্ত জলাশয় ইজারামুক্ত করার উদ্যোগ: মৎস্যজীবীদের অধিকার রক্ষার অঙ্গীকার

আপডেট সময় : ০১:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬