প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশে ধনী-দরিদ্রের বৈষম্য থাকবে না এবং উগ্রবাদ বা চরমপন্থার মতো কোনো অশুভ শক্তির ঠাঁই এই মাটিতে হবে না। জাতীয় সংসদের অধিবেশনে সমাপনী বক্তব্যে তিনি উগ্রবাদ দমনে বিরোধী দলের সহযোগিতা কামনা করেন।
সরকার প্রধান আরও জানান, দেশকে ঋণনির্ভরতা থেকে বের করে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এছাড়া প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে সামাজিক নিরাপত্তা কার্ডগুলোকে একটি সমন্বিত ‘ইউনিভার্সাল কার্ড’-এর আওতায় আনার ঘোষণা দেন তিনি।
রিপোর্টারের নাম 




















