ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা করায় বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের মিতল্লা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী পেয়ারা বেগমের দাবি, তার স্বামীর রেখে যাওয়া জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা করছে দেবর আবদুল মান্নান ও তার সহযোগীরা। এ বিষয়ে আদালতে মামলা করার জের ধরেই এই হামলা চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কিছু ব্যক্তি বিধবার বসতঘরের টিনের বেড়া খুলে ফেলছেন এবং ভুক্তভোগী পরিবারটি বাঁচার আকুতি জানাচ্ছে। ভুক্তভোগীর অভিযোগ, ঘর ভাঙচুরের সময় তাদের স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকাও লুট করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি অবগত থাকলেও এ ঘটনায় এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের কাছে শেখ হাসিনা কি কেবল আশ্রয়প্রার্থী, নাকি কৌশলগত সম্পদ?

কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা করায় বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় : ১০:৪৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬